বাড়িতে বসে ঝটপট তৈরি করে ফেলুন ছানামুখি
উপকরন-
দুধ ১ কেজি,
ভিনিগার ২-চামচ,
চিনি দেড় কাপ,
এলাচ ২টি, দারচিনি ১টি।
প্রণালী-
১ কেজি দুধ ওভেনে বসিয়ে ভালো করে জ্বাল দিন৷ পরে ২ চামচ ভিনিগার এবং সমপরিমান জল মিশিয়ে দুধে একটু একটু করে মেশাতে থাকুন। এবার ছানা আর জল আলাদা হয়ে গেলে নামিয়ে নিয়ে ভালো করে ছাকনিতে ছেকে ছানাগুলো জল দিয়ে ধুয়ে নিতে হবে যেন গন্ধ না থাকে। এবার একটা পাতলা কাপড়ে ছানাটা মুড়ে ঝুলিয়ে রাখতে হবে ঘণ্টাখানেক। ১ ঘণ্টা পরে ছানাটিকে একটি প্লেটে ঢেলে চারপাশ সমান করে ছুরি দিয়ে বরফির আকারে কেটে নিতে হবে।
এবার একটা পাত্রে ১/২ কাপ চিনি ও সমপরিমান জলের সঙ্গে একটা এলাচ এবং একটুকরো দারচিনি মিশিয়ে সিরা তৈরি করে নিতে হবে। তারপর সিরার মধ্যে ছানাগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। সিরা শুকিয়ে গেলে একটা প্লেটে ঢেলে নেবেন। এরপর ফ্রিজে ১ ঘণ্টা রাখলেই ছানা শক্ত হয়ে যাবে এবং উপরে চিনির আস্তরণ পড়বে৷ তখনই তৈরি আপনার পছন্দের ছানামুখি৷

Post a Comment