এবার সিনে দুনিয়ায় পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর বড় মেয়ে রেনে
মা মেয়ের সম্পর্ক নিয়ে কি বললেন সুস্মিতা কন্যা রেনে। 'সুতাবাজি' নামে একটি ছবির মাধ্যমে এবার সিনে দুনিয়ায় পা রাখছেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর বড় মেয়ে। যে খবর প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত সুস্মিতার অনুগামীরা। সম্প্রতি ছবির শ্যুটিংও প্রায় শেষ করে ফেলেছেন রেনে। নিশঃব্দেই শ্যুটিংয়ের কাজ করেছেন সুস্মিতা-কন্যা।
লকডাউনের মধ্যেই সেরে ফেলেছেন ছবির শ্যুটিংয়ের প্রায় সব কাজ। মা-মেয়ের সম্পর্কের উপর নির্ভর করেই তৈরি হচ্ছে এই ছবি। পাশাপাশি মেয়েদেরকে আত্মনির্ভর এবং শক্তিশালী কীভাবে তৈরি করতে হয়, সুতাবাজি-র গল্পে তা-ই তুলে ধরা হবে। অভিনেতা রাহুল ভোরা এবং কোমল ছাবারিয়ার পর্দার মেয়ের চরিত্রে অভিনয় করবেন রেনে।
রেনের পাশাপাশি সুতাবাজি দিয়ে বলিউডে পা রাখছেন পরিচালক কবীর খুরানাও। তবে মায়ের জনপ্রিয়তার ভর না করে উলটে নিঃশব্দেই ফিল্মে শ্যুটিংয়ের কাজ সেরে ফেলেছেন সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে।

Post a Comment