চলে গেলেন সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাই - The News Lion

চলে গেলেন সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাই

 



 সিনেমাঙ্গনে আরও একটি নক্ষত্রের পতন, চলে গেলেন সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। তিনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  ১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত ‘গান্ধী’ চলচ্চিত্রে সেরা পোশাক ডিজাইনার হিসেবে অস্কার জিতেছিলেন তিনি। তিনি ছিলেন অস্কার জয় করা ভারতের প্রথম কোনো নারী শিল্পী। 


 ভানুর মেয়ে রাধিকা গুপ্ত জানিয়েছেন, ‘আট বছর আগে মস্তিষ্কে টিউমার ধরা পরে ভানুর। শেষ বছর শয্যাশায়ী হয়েই ছিলেন। শরীরের একাংশে বাসা বেঁধেছিলো পক্ষাঘাতও।’  রিচার্ড অ্যাটেনবারো ১৯৮০ সালে ‘গান্ধী’ ছবিটি তৈরি করেছিলেন। তিনি ভারতে এসেছিলেন সে সময় তার টিম বাছাই করতে। একটি সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে ভানু আথাইয়াকে পোশাকের ডিজাইনার হিসেবে বেছে নিয়েছিলেন। ‘গান্ধী’ মুক্তি পেলে ছবিটি খুব প্রশংসা পায়। পায় অস্কারও।  অস্কার জয়ের সেই মুহূর্ত নিয়ে ভানু তার স্মৃতিকথায় লিখেছিলেন, ‘অস্কার জেতাটা যে কারও জীবনের জন্য স্বপ্নের ব্যাপার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.