হাতির পিঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়ে গেলেন রামদেব! - The News Lion

হাতির পিঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়ে গেলেন রামদেব!

  



 সোমবার মথুরার রামনারেতি আশ্রমে হাতির পিঠে যোগাসন করতে গিয়ে উল্টে পড়ে গেলেন রামদেব! সেখানেই হাতির পিঠে উঠে যোগাসন করার সময় হাতিটি থেমে ছিল৷ এরপর হাতিটি চলতে শুরু করতেই বাধে গোল৷ 


পিঠের ওপর থেকে যোগ ব্যায়ম করতে করতে একেবারে আচমকা পড়ে যান রামদেব৷ যদিও তিনি কোনও ভাবে আহত হননি৷  মুহূর্তের মধ্যেই আবার মাটি থেকে উঠে দাঁড়িয়ে শরীর থেকে ধুলো ঝাড়তে শুরু করেন তিনি৷ এবং এই ঘটনার পর, তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে৷ 


এভাবে পড়ে গিয়ে বাবাকে আবার উঠে দাঁড়াতে দেখে ভক্তরা আশ্বস্ত হন৷ যোগগুরু রামদেবের এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷  তার সঙ্গেই উঠে এসেছে দারুন সব মজার কমেন্টও৷  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.