স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু - The News Lion

স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু




শুক্রবার সকালে স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা যাত্রির।এদিন দুরঘটনাটি ঘটেছে দত্তপুকুর স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে। বনগাঁ জি আর পি সুত্রে জানা গেছে এদিন   বনগাঁগামি স্টাফ স্পেশাল ট্রেনের ধাক্কায় ৩৫ বছরের এক মহিলার মৃত্যু হয়েছে।


তার নাম পরিচয় এদিন সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায় নি।মৃতের পরিবারের খোজ করার চেষ্টা করা হচ্ছে।জি আর পি পুলিশ জানিয়েছে স্টাফ স্পেশাল ট্রেনটি দত্তপুকুরে দাড়ানোর কথা নয়।তবে দত্তপুকুরের ৩ নম্বর প্ল্যাটফর্মে একটু ধীর গতিতে চলায় ঐ মহিলার ধাক্কা লাগে।তবে ঐ মহিলা যাত্রি ট্রেন থেকে নামতে গিয়ে,না কি উঠতে গিয়ে দুরঘটনা ঘটেছে সেটা নিয়েই ধোয়াশা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.