কচ্ছপ উদ্ধার নাদিয়ার শান্তিপুরে
শান্তিপুর ব্লকের বাগাছরা গ্রাম পঞ্চায়েতের বাগআঁচড়া বাজার সংলগ্ন তনুশ্রী সাতরা র বাড়ি থেকে উদ্ধার হল আবার একটি কচ্ছপ। উল্লেখ্য বিগত কয়েকদিন আগে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে কচ্ছপ টি তার বাড়ির উঠোনে ঘোরাফেরা করতে দেখে তনুশ্রী, তারপরে তার বাড়িতেই সযত্নে রেখে দেয় কচ্ছপ টিকে। বেশ কয়েকদিন বাদে বনদপ্তর এর নাম্বারে ফোন করা হয়।
আজ সকালে একইভাবে বনদপ্তর এ নির্দেশ অনুযায়ী শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপমা সাহা ঘটনাস্থলে এসে কচ্ছপ টিকে উদ্ধার করে। এ বিষয়ে বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা জানান, এরআগেও শান্তিপুর রামনগর চর থেকে উদ্ধার হওয়া একটি কচ্ছপ, আজা কিভাবে শান্তিপুর বাগআঁচড়া বাজার এলাকা থেকে আবার একটি কচ্ছপ উদ্ধার হল।
এখন কচ্ছপ টিকে বনদপ্তর এর হাতে তুলে দেয়া হবে, তবে বেশীরভাগ এই ধরনের কচ্ছপ লোকালে না থাকলেও ঘন জঙ্গল অথবা আমবাগান মিষ্টি জলে বসবাস করে এরা। কিন্তু শান্তিপুরে এখনো পর্যন্ত মোট দুটি কচ্ছপ উদ্ধার হল, এই কচ্ছপ উদ্ধার হতে তনুশ্রী পরিবার খুবই হতাশ বোধ করে কারণ কচ্ছপ টিকে বেশ কয়েকদিন যত্নসহকারে রাখায় অনেকটাই মায়া জন্মেছে কচ্ছপটির উপরে। যার কারণে উদ্ধারের পাশাপাশি চোখে অশ্রুও দেখা গেল তনুশ্রীর।

Post a Comment