ফ্রিজ বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড - The News Lion

ফ্রিজ বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড

  



সোমবার ৫ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশের গাজীপুর মহানগরের ভোগড়া তালতলা এলাকায় মান্নান সরকারের কলোনীতে ফ্রিজ বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কলোনীর ৪০টির মতো ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে এই আগুন নেভায়।  স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই কলোনীর তালাবদ্ধ একটি ঘরের থেকে আগুনের সূত্রপাত হয়।


 ওই ঘরে থাকা ফ্রিজ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং তা আশেপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।  এলাকাবাসী স্থানীয় ফায়ার স্টেশনে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেন। 


জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈ জানান, কলোনীটি টিনের বেড়া ও টিনের চাল নির্মিত। বিভিন্ন কারখানার শ্রমিক ও নিন্মআয়ের মানুষ তাতে বসবাস করেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।  তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। ফ্রিজ বিস্ফোরণের ঘটনা এখনও নিশ্চিত নয়। রাত সোয়া ৮টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.