দেশের দশের মঙ্গল কামনায়, কৃষ্ণনগর রাজবাড়ীর চিরাচরিত হোমের আগুন জ্বলবে পতিপদ থেকে নবমী পর্যন্ত - The News Lion

দেশের দশের মঙ্গল কামনায়, কৃষ্ণনগর রাজবাড়ীর চিরাচরিত হোমের আগুন জ্বলবে পতিপদ থেকে নবমী পর্যন্ত

 


নদীয়ার রাজা ছিলেন  কৃষ্ণচন্দ্র রায়।  রাজ পরিবারে  তিনি হলেন ষষ্ঠতম। এগারোশো শতাব্দীতে নদীয়ার রাজা  ভট্ট নারায়ন থেকে  বর্তমানে সৌরিশ চন্দ্র রায় 39 তম। পূত্র মনিষ চন্দ্র রায়ের অভিষেক হলে তা হবে 40 তম। রাজমাতা অমৃতা রায়, রাজা, রাজপুত্র কর্মসূত্রে বেশিরভাগ সময় রাজ্য বা দেশের বাইরে থাকলেও। বারো মাসে তেরো পার্বণে নিয়মিত হাজির থাকেন পুরো পরিবার


। এবছর করোনা আবহেও  সপরিবারে উপস্থিত হয়েছেন গত দুদিন আগে। শুক্রবার অমাবস্যার পর আজ প্রতিপদ, রাজবাড়ীর সুবিশাল নাট মন্দিরে চিরাচরিত রীতি অনুযায়ী দেশের দশের মঙ্গল কামনায় আজ থেকে শুরু হলো হোম যজ্ঞ। এই আগুন জ্বলবে নববীর রাত পর্যন্ত, তারই জন্যে বরিশাল থেকে কয়েক কুইন্টাল বেলকাঠ, কেজি কেজি ঘি মজুদ রয়েছে। বয়স জনিত কারণে রাজপুরহিত অনুপস্থিত থাকলেও রাজবাড়ীর নিয়মিত পুজো সেবায় দায়িত্বে থাকা পাঁচজন পুরোহিত দায়িত্বে থাকছেন হোম কুন্ডের অগ্নি প্রজ্বলিত থাকার জন্য।


 দশমীর দিন মা দুর্গার বিসর্জন দিয়ে এসে বেলতলায় শত্রু বধ করার রীতি আছে রাজ পরিবারে। রাজকুমার বলেন  ইতিহাস অনুযায়ী রাজরাজেশ্বরী হিসাবে এই রাজবাড়ী অর্থাৎ তাঁর বাপের বাড়িতে তিনি আসেন প্রতি বছরই।

রাজমাতা বলেন এবছর দশমীতে শত্রুবধের মনস্কামনায় করনা অন্যতম।  স্বাস্থ্যবিধি মেনে নিজেদের মঙ্গলার্থে ঠাকুরদালানের বাইরে থেকে দেখতে হবে মাকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.