ব্লক সভাপতির হাতে নতুন কার্যালয় উদ্বোধন হাসনাবাদে
দি নিউজ লায়ন ; ব্লক সভাপতি এস্কেন্দার গাজীর উপস্থিতিতে নতুন কার্যালয় উদ্বোধন হলো হাসনাবাদের ভেবিয়া বাজার সংলগ্ন এলাকায়। শুক্রবার বিকালে চাঁদেরহাট বসে বসিরহাটের হাসনাবাদ ব্লকের অন্তর্গত ভেবিয়া বাজার এলাকায়। মহা সমারোহে উদ্বোধন হলো তৃনমূল কংগ্রেস কার্যালয়। ভেবিয়া অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শুভ্রজিৎ দে, ভেবিয়া পঞ্চায়েত প্রধান অলিউল মন্ডলের উদ্যোগে কর্মীরা এই কার্যালয় পেলেন।
এদিন ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি এস্কেন্দার গাজী ফিতে কেটে উদ্বোধন করলেন এই নুতন কার্যালয়। দলীয় কার্যালয় উদ্বোধনের সাথে সাথে এদিন জাতিরজনক মহাত্মা গান্ধীর ছবিতে মাল্যদান করলেন ব্লক সভাপতি এস্কেন্দার গাজী, ভেবিয়া পঞ্চায়েত প্রধান ওলিউল মন্ডল, অঞ্চল সভাপতি শুভ্রজিৎ দে, হাসনাবাদ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি গোলাম মোস্তফা সহ একাধিক নেতৃত্ব।
এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পর ব্লক সভাপতি এস্কেন্দার গাজী বলেন ভেবিয়াতে দীর্ঘদিন ধরে দলীয় কার্যালয়ের একটু প্রয়োজন ছিলো। সামনেই বিধানসভা নির্বাচন সেই লক্ষেই এই কার্যালয় উদ্বোধন করা হলো। তিনি এদিন উত্তর প্রদেশের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তার তীব্র সমালোচনা করেন। ব্লক সভাপতি এদিন বললেন এই রাজ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস অবাধে রাজনীতি করছে কোনো বাধা বিপত্তি নেই কিন্তু আজ উত্তরপ্রদেশে বিজেপি সরকার নির্যাতিতার পরিবারের সাথে দেশের কোনো রাজনৈতিক দলকে কথা বলতে বা দেখা করতে দিচ্ছে না।
সেখানে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা লঙ্ঘন করে যোগী আদিত্য নাথের সরকার এবং তার পুলিশ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের পৌছাতে দিচ্ছে না এটার থেকেই প্রমাণিত হয় বিজেপি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আগামী বিধানসভা নির্বাচনে এর যোগ্য জবাব দেবে পশ্চিমবঙ্গের মানুষ। তিনি আশাবাদী লোকসভা নির্বাচনে বসিরহাটে যেভাবে বিজেপির ভরাডুবি হয়েছিলো আগামী বিধানসভা নির্বাচনে তার থেকে অনেক বেশি ভোটের ব্যাবধানে জয়লাভ করবে তৃনমূল কংগ্রেস।
পঞ্চায়েত প্রধান ওলিউল মন্ডল জানালেন পঞ্চায়েত সব সময় খোলা থাকে না, তাই সাধারণ মানুষ সবসময় যাতে যে কোনো সমস্যা আমাদের জানাতে পারে তার জন্য এই কার্যালয়। সর্বক্ষণ সাধারণ মানুষের পাশে থাকতে তৃনমূল কংগ্রেস অঙ্গীকারবদ্ধ সেই পরিষেবা অব্যাহত রাখতে এই নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হলো। দলীয় কার্যালয় উদ্বোধনের সাথে সাথে মানুষকে মিষ্টমুখ করালেন দলীয় নেতৃত্ব।

Post a Comment