বীরভূমে ১৪ নং জাতীয় সড়কের বেহাল দশা, উদাসীন কর্তৃপক্ষ - The News Lion

বীরভূমে ১৪ নং জাতীয় সড়কের বেহাল দশা, উদাসীন কর্তৃপক্ষ



দি নিউজ লায়ন ;  বীরভূমে ১৪ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা আগেই ছিল এবার নতুন সংযোজন জাতীয় সড়কের ওপর বীরভূমের মহম্মদ বাজার থানার ডেউচা গ্রামের কাছে  দ্বারকা নদের ওপর সেতুতে দেখা গেল বড় গর্ত।  সেতুর ওপর থেকে গর্তের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে নদীর জল। যেকোনো মুহূর্তে বড় ধরণের বিপদের আশঙ্কা। যদিও সব জেনেশুনেও নির্বিকার জাতীয় সড়ক কর্তৃপক্ষ। 


গত এক বছর আগে এই সেতুর ওপরে ঠিক একই রকমের একটি ফাটল দেখা দিয়েছিল।  সেই সময় জাতীয় সড়ক কর্তৃপক্ষ তড়িঘড়ি সেতুর মেরামত করেছিল। কিন্তু দায়সারা ভাবে মেরামতির কাজ হয়েছিল বলে এক বছরের মধ্যে আবার সেতুতে বড়োসড়ো গর্ত দেখা গেল। স্থানীয়দের অভিযোগ, সেতু পারাপারের সময় কার্যত প্রাণ হাতে করে থাকেন তারা। যেকোনো সময় সেতুটি ভেঙে পড়তে পারে। 


প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সেতুটির উপর দিয়ে। যদিও জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে নিশিকান্ত সিং জানিয়েছেন, যে গর্ত হয়েছে তা যুদ্ধকালীন তৎপরতায় সারিয়ে তোলা হবে। সেতুর ওপরে যে জায়গাটি গর্ত হয়েছে সেটি পুলিশ ইতিমধ্যে ঘিরে দিয়েছে। যাএী বোঝাই বাস সেতুর একপ্রান্তে যাএী দের নামিয়ে ফাঁকা বাস পার করে নিয়ে ফের সেতুর ওপর প্রান্তে যাএীদের বাসে চাপিয়ে  গন্তব্যস্থলে রওনা দিচ্ছে। 


আপাতত ভারী ট্রাক যাতায়াত বন্ধ রাখা হয়েছে। জাতীয় সড়কের দুর্দশার কথা ইতিমধ্যে সংসদে বলেছেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দি রায়। তিনি জানান, সংসদে তিনি বারবার সরব হয়েছেন রানীগঞ্জ - মোরগ্রাম ১৪ নং জাতীয় সড়ক এবং সড়কের উপর অবস্থিত একাধিক সেতুর অবস্থা অত্যন্ত খারাপ।  যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।  প্রাণ যেতে পারে প্রচুর মানুষের। 


একাধিকবার বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছি। কেন্দ্রীয় সরকারের উদাসীনতা সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।যেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো সদর্থক ভূমিকা নিচ্ছে না জাতীয় সড়ক মেরামতের সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী  পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে ২৭৫ টি রাস্তা নতুন করে উপহার দিতে চলেছে বীরভূমকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.