বাংলাদেশে গেলেন ভারতের নতুন হাইকমিশনা
ঢাকা প্রতিনিধি : ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ সোমবার সকালে ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। ভারতীয় সময় আজ সকাল ৯টা ৪১মিনিটে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকায় তিনি আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এলেন। দুপুর নাগাদ ঢাকায় পৌঁছাবেন তিনি।
সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হচ্ছেন এই কূটনীতিক। বাংলাদেশের হাইকমিশনার নিযুক্ত হওয়ার আগে বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সীমান্তের জিরো পয়েন্টে দাঁড়িয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বিক্রম দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারত অত্যন্ত বন্ধুপ্রতিম রাষ্ট্র, সেখানে কাজ করতে পারার সুযোগ পেয়ে আমি খুশি।
সূত্র জানায়, আগামী ৮ অক্টোবর রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন তিনি। বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ভারতের পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। এদিকে, বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে যোগ দেবেন।
বেনাপোল সীমান্ত দিয়ে গত ২ অক্টোবর ঢাকা ছেড়েছেন বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গত বছর ১ মার্চ ঢাকায় আসেন তিনি। রীভার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করছেন

Post a Comment