দু'লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ গ্রেফতার চোরাচালানকারী
দি নিউজ লায়ন ; ফেনসিডিল পাচারের অভিযোগে নওদা সীমান্ত এলাকায় থেকে মাদক কারবারি কে গ্রেফতার করলো বিএসএফ। এই ঘটনায় ৩৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানেরা। শুক্রবার গভীর রাতে কালিয়াচক থানার নওদা সীমান্ত এলাকা থেকেই ফেনসিডিল পাচার করার সময় ওই মাদক কারবারিকে গ্রেফতার করে বিএসএফ।
ধৃতের বিরুদ্ধে এর আগেও বেআইনিভাবে ফেনসিডিল এবং গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। শনিবার উদ্ধার হওয়া ফেনসিডিল এবং মাদক কারবারিকে কালিয়াচক থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত মাদক কারবারির নাম বিশ্বরূপ মণ্ডল। এদিন রাতে অভিযুক্ত ওই মাদক কারবারি দলবল নিয়ে সীমান্তের ওপারে ফেনসিডিল পাচার চেষ্টা চালাচ্ছিল। সেই সময় টহলরত বিএসএফ জওয়ানদের নজরে আসে বিষয়টি। তখনই ওই দুষ্কৃতীদের ধাওয়া করে টহলরত বিএসএফ জওয়ানেরা। কয়েকজন দুষ্কৃতীরা পালিয়ে গেলেও একজন মাদক কারবারি ধরা পড়ে যায়। উদ্ধার হয় ৩৯২ বোতল ফেনসিডিল।
উদ্ধার হওয়া ফেনসিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা। ধৃত ব্যক্তি এগুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল হলে জানতে পেরেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বিএসএফ কর্তারা।

Post a Comment