পায়ে হেঁটে ভারত ভ্রমণ শেষ করে এখন বিদেশ ভ্রমণের ইচ্ছা
পায়ে হেঁটে ভারত ভ্রমণ শেষ করে এখন বিদেশ ভ্রমণের শেষ ইচ্ছা পূরণের লক্ষ্যে শান্তিপুরের এক বৃদ্ধের। নদিয়া জেলার শান্তিপুরের বাসিন্দা ৮৫ বছরের হরিপদ চক্রবর্তী সে ৪ লাখ মন্দির, ২ লাখ মসজিদ, ৫০০ গির্জা, দর্শন করেছেন। তিনি গত কয়েকদিন আগেও পায়ে হেঁটে আন্দামান থেকে ফিরেছেন। এখন মনের ইচ্ছা বিদেশ ভ্রমণ বাংলাদেশ যাওয়ার।
শান্তিপুর সহ নদিয়া জেলার বিভিন্ন মানুষের কাছে তিনার কাছে একটাই আবেদন, আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। এছাড়াও সরকারের কাছে দাবি করেন তিনি । এই প্রসঙ্গে হরিপদো চক্রবর্তী জানান, আমার জীবনের ৮৫ বছরে মধ্যে ৫০বছর পায়ে হেঁটেই সমস্ত ভারত বর্ষের তীর্থস্থান দর্শন করেছি। এখন মনের একটাই বাসনা পায়ে হেঁটে বিদেশ ভ্রমণ করার অর্থাৎ বাংলাদেশ যাওয়ার খুবই ইচ্ছা।
উল্লেখ্য এর আগেও প্রশাসনিকভাবে অনেক স্বীকৃতি মিললেও বাংলাদেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন। তাই প্রশাসনের কাছে তিনি দাবি করেন, তার একটি ভিসা হলেই সে পায়ে হেঁটেই বাংলাদেশ ভ্রমণ করবেন।

Post a Comment