কলকাতায় ঘটলো বিস্ফোরণ
দি নিউজ লায়ন ; মঙ্গলবার সকালে কলকাতায় ঘটে গেলো বিস্ফোরণ। প্রচন্ড শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন বেলেঘাটার বাসিন্দারা। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ বেলেঘাটা গান্ধী ভবনের কাছেই একটি ক্লাবের চিলেকোঠার ঘরে ওই তীব্র বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে স্থানীয়রা দেখেন ক্লাবের ছাদ এবং দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে তা অবশ্য এখনও জানা যায়নি। তবে ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Post a Comment