চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকায় যুবকদের উদ্যোগে দরিদ্র মানুষদের হাতে বস্ত্র বিতরণ
দি নিউজ লায়ন ; এলাকার দুঃস্থ পরিবারের কথা মাথায় রেখে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড এর সাতবাঁকুড়া এলাকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী হিসেবে পরিচিত প্রদীপ মণ্ডল ও কয়েকজন যুবক এর উদ্যোগে স্থানীয় খেলোয়াড় ও খেলা প্রেমিক ব্যক্তিবর্গের পরিচালনায় বুধবার বস্ত্র দান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গিয়েছে এই দিন ২২০ জন এলাকার দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। এলাকার বিশিষ্ট সমাজসেবী ও স্থানীয় যুবকদের এই সহানুভূতি দেখে খুশি এলাকার মানুষ।
সমাজসেবী প্রদীপ মণ্ডল বলেন বর্তমান যুবসমাজ যখন বিপথে চলে যাচ্ছে ঠিক সেই সময় চন্দ্রকোনা রোডের সাত বাঁকুড়া এলাকায় কয়েকজন যুবক যেভাবে দরিদ্র অসহায় মানুষদের কথা ভেবে করোনা পরিস্থিতির মধ্যে দুর্গাপূজার প্রাক্কালে তাদের মুখে হাসি ফোটানোর জন্য বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে এলাকার সর্বস্তরের মানুষ খুব খুশি।
তিনি বলেন এই যুবকেরা আগামী দিনে নিজেদের ক্ষমতা অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক অনুষ্ঠানের কাজ করবে ।তিনি ওই যুবকদের যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন ।তিনি বলেন ঐ যুবকদের উদ্যোগ অতুলনীয়। কারণ বর্তমান পরিস্থিতিতে যাদের কেউ দেখার নেই তাদের পাশে দাঁড়িয়েছে ওই যুবকেরা। তাই যুবকদের তিনি ধন্যবাদ জানান।
সেই সঙ্গে তিনি বলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক ব্যবহার করে সবাই দূর্গা পূজার আনন্দ উপভোগ করবেন। এই আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয় ।তাই সকলকে তিনি বারবার করোনা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

Post a Comment