মাঠে থেকে মতস্যজীবির জালে ধরা পড়ল কুমির
দি নিউজ লায়ন ; শনিবার দুপুরে মাঠের জমিতে জাল পেতে মাছ ধরার সময় একটি কুমিরের বাচ্চা জালে আটকালে আতঙ্কিত হয়ে পড়ে মৎস্যজীবী।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মৌশুনী অঞ্চলের বালিয়াড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্থানীয় এক মৎস্যজীবী মাঠে জমিতে মাছ ধরা জাল পেতে ছিল।
সেই জাল তুললে দেখতে পায় জালের ভিতর একটা কুমিরের বাচ্চা।সে তখন আতঙ্কে চিৎকার করতে থাকে।তার চিৎকার শুনে কাইউম খান,রামকৃষ্ণ শিল সহ এলাকার মানুষজন ছুটে আসে।তারা বন দফতরের খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বকখালি রেঞ্জের বনকমীর্রা।তারা কুমিরের বাচ্চাটিকে উদ্ধার করে ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়।
চিকিৎসকরা কুমিরের বাচ্চাটিকে পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরের বাচ্চাটি সুস্থ আছে।বন দফতর জানান একটি কুমিরের বাচ্চা উদ্ধার করা হয়েছে।বর্তমানে কুমির বাচ্চাটি সুস্থ আছে।কি ভাবে কুমিরের বাচ্চা মাঠের জমিতে এল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এ দিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment