বিহারে শুরু হয়েছে প্রথম দফার ভোটগ্রহন
দি নিউজ লায়ন ; বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহন শুরু হয়ে গিয়েছে বুধবার সকাল সাতটা থেকেই। প্রথম দফায় বিহারের মোট ৭১ টি আসনে চলছে ভোটগ্রহণ। এদিন সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিহারের জনগনকে স্বতস্ফুর্ত ভোটদানের আহ্বান জানিয়েছেন। প্রথম দফায় বিহারের ৭১ টি আসনের মধ্যে ১০৬৬ টি বুথে কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রগন। বিহারবাসীকে স্বতস্ফুর্তভাবে ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
বিহারে প্রথম দফার এই নির্বাচনে মূল লড়াই হতে চলেছে এনডিএ জোট এবং মহাজোটের মধ্যে। ভোটে জয়লাভ করার আশায় দুই পক্ষই বিহারবাসীকে নানা প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক সুত্রের মতে, বিহারে এনডিএ নেতৃত্বাধীন বিজেপি, জেডিইউ এবং হাম পার্টি জয়ী হলে সেক্ষেত্রে বিহারের কুর্সিতে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। তবে এবারে নীতিশ কুমারের জয়ের রাস্তা যে খুব একটা সাবলীল হবে না তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এনডিএ জোটকে কড়া টক্কর নিতে পারে বিরোধী মহাজোটের আরজেডি এবং কংগ্রেস। আরজেডি পার্টির নেতা তথা লালু পুত্র ভোট প্রচারের ময়দানে বিহারবাসীকে ১০ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।
এদিন প্রথম দফায় বিহারের ১৬ টি জেলায় চলছে ভোটগ্রহন। এদিন প্রতিদ্বিন্ধীতার ময়দানে রয়েছেন ৮ জন মন্ত্রী। রয়েছেন একগুচ্ছ হেভিওয়েট বিধায়ক এবং নেতা নেত্রীও। বিহারের করোনা আবহের মধ্যে এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন করোনা সুরক্ষায় একাধিক পদক্ষেপ নিয়েছে। সেক্ষেত্রে ৮৯ বছরের বেশী ব্যাক্তি বা যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য ডাক ব্যালটের সুবিধা রাখা হয়েছে। সমস্ত ইভিএম মেশিন স্যনিটাইজ করেই চলছে ভোটগ্রহন।

Post a Comment