বন্ধুরা নেই, মন খারাপ কুমারীর - The News Lion

বন্ধুরা নেই, মন খারাপ কুমারীর




দি নিউজ লায়ন ;   দুর্গাপুজোর পর বীরভূমের মহাপীঠ কঙ্কালীতলায়, ত্রয়োদশীর পুন্য তিথিতে পূজিত হন ৫১ কুমারী। চলতি করোনার প্রকোপে এবছর মাত্র এক কুমারী দিয়েই সম্পন্ন হয় সেই পূজা আর্চনা। 


স্বাভাবিকভাবেই মন খারাপ বছর বছর ধরে চলে আসা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের। বাকি বন্ধুদের দেখতে না পেয়ে মন খারাপ সেই কুমারীরও, কঙ্কালীতলা পাশের গ্রাম পদ্মাবতীপুর থেকে আগত ওই কুমারী জানায় গত তিন বছর ধরে এই পুজোয় অংশগ্রহণ করছে সে, এই শূন্যতা তাকেও হতাশ করেছে বলে জানিয়েছে। তাই তাঁর মন খারাপ। 


ত্রয়োদশীর পুন্য তিথিতে ওই ৫১ কুমারীর পুজোয় অংশগ্রহণ করতে কঙ্কালীতলা আশেপাশে বহুগ্রাম থেকে মা-বাবারা তাদের মেয়েকে নিয়ে আসেন কুমারী রূপে পুজো করার জন্য। মহা আড়ম্বরে নিষ্ঠা সহকারে দুর্গার ৫১  রূপী  কুমারীদের রূপে পুজো করেন লালবাবা। 


তিনি জানিয়েছেন করোনার প্রকোপে সামাজিক দূরত্ব বিধি মেনেই পূজার্চনা সম্পন্ন হয়েছে। মন খারাপ হলেও যেহেতু সরকারের নির্দেশ তাই এবছর মেনে নিতে হয়েছে। মা দুর্গার আশীর্বাদে আগামী বছর আরো বড় করে করা হবে এই ৫১ কুমারী পুজো বলেই আশা গ্রাম থেকে আগত পূণ্যার্থীদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.