গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা
দি নিউজ লায়ন ; গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা বৃদ্ধের। পারিবারিক অশান্তির জেরে এই সিদ্ধান্ত বলে দাবি স্থানীয়দের। ঘটনাটি ঘটেছে রবিবার নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের বইচা বসাক পাড়ার বাসিন্দা রতন বসাক (৫০)।
বাড়িতে রতন বসাক এবং তার স্ত্রী সহ তার ছোট মেয়ে এবং জামাই থাকতেন। তার ছোট মেয়ে এবং তার স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যেই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ লেগে থাকত রতন বসাকের। এ নিয়ে একাধিকবার মীমাংসা করে দেয় গ্রামবাসীরা। জানা যায় রতন বসাক এর স্ত্রী এবং মেয়ে বারবার রতন বসাক কে তার নামের জায়গা লিখে দিতে বলে। এই নিয়েই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
রবিবার সকালে প্রত্যক্ষদর্শীরা জানান শান্তিপুর থানার বয়রা ঘাট এলাকায় হঠাৎ গঙ্গায় ঝাঁপ দেন বৃদ্ধ। এরপর তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ এরপর বিপর্যয় মোকাবিলা দপ্তর খবর দিলে তারা এসে মৃতদেহটি উদ্ধার করার প্রচেষ্টা চালাচ্ছে।

Post a Comment