বাংলাদেশে নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আমিন উদ্দিন - The News Lion

বাংলাদেশে নতুন অ্যাটর্নি জেনারেল হলেন আমিন উদ্দিন




ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির আইন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়েছে, 'রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব এ এম আমিন উদ্দিনকে আজ বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।' এর আগে মাহবুবে আলমের মৃত্যুতে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি শূন্য হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.