ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ছুঁই ছুঁই
দি নিউজ লায়ন ; করোনার জেরে ভারতে মোট ১৩০ কোটি মানুষের মধ্যে মৃতের সংখ্যা ক্রমশ ভয়াবহ আকারে বেড়ে চলেছে। গত ২৪ ঘন্টায় ভারতে মোট করোনা আক্রান্ত ৮১ হাজার ৪৮৪ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌছে গিয়েছে ৬৩ লক্ষ ৯৪ হাজার ০৬৯ জনে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৯৫ জনের।
ভারতে মোট মৃতের সংখ্যা পৌছে গিয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট বলছে দেশটিতে মোট করোনা আক্টিভ ৯ লক্ষ ৪২ হাজার ২১৭ জন। সুস্থ হয়েছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮ জন। ভারতে করোনা আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং দিল্লি।
আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৯২২ জন। অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ৭০ হাজার ২৩৫ জন। কর্নাটকে মোট আক্রান্ত ৬১ লক্ষ ১ হাজার ৮৩৭ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ৬ লক্ষ ৩ হাজার ২৯০ জন। উত্তরপ্রদেশে আক্রান্ত ৪ লক্ষ ৩ হাজার ১০১ জন। দিল্লিতে আক্রান্ত ২ লক্ষ ৮২ হাজার ৭৫২ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত ২ লক্ষ ৬০ হাজার ৩২৪ জন।

Post a Comment