সংসদ সৌগত রায় প্রতিবন্ধীদের হাতে হুইল চেয়ার তুলে দিলেন
দি নিউজ লায়ন ; সারা ভারত মতুয়া সংঘের সহযোগিতায় চাকদহ প্রান্তিক ক্লাবের ব্যাবস্থাপনায় দমদমের সংসদ সৌগত রায়ের হাত দিয়ে প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হলো রবিবার নদিয়া চাকদহে। শুধু করোনা সংক্রমণ প্রতিহত নয় এই বার চাকদহ প্রান্তিক ক্লাব বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিবন্ধী দের বিভিন্ন সরঞ্জাম তুলে দিলেন রবিবার চাকদহ একটি অনুষ্টানের মাধ্যমে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সৌগত রায়, নদিয়া জেলা পরিষদের সহ সভাপতি দীপক বসু, চাকদহ প্রাক্তন পৌরপতিদীপক চক্রবর্তী, রামকৃষ্ণ ও জগন্নাথ মন্দিরের মহারাজ ও হাফিজ সাহেব সহ বিশিষ্ট বেক্তিগণ উপস্থিত ছিলেন। প্রায় .৪০০ জন প্রতিবন্ধী দের হাতে হুইল চেয়ার,ট্রাই সাইকেল, ক্রাচ,কানের মেশিন সহ যাবতীয় প্রতিবন্ধী সরঞ্জম তুলে দেওয়া হলো।
সংসদ সৌগত রায় বলেন এমন ধরণের মহৎ কাজ প্রশংসার দাবী রাখে দূর্গা পুজোর আগে প্রতিবন্ধীদের সরঞ্জাম তুলে দেওয়া তে উপকৃত হলেন বিশেষ করে একটি অরাজনৈতিক প্রতিস্টান তারা এমন মহৎ কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারা যায় না। তিনি এমন ধরণের অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি। প্রান্তিক ক্লাবের কর্ণধার সৌমিত্র ভট্টাচাৰ্য বলেন আজ প্রায় ৪০০ জন প্রতিবন্ধী কে সরঞ্জাম দেওয়া হলো প্রয়োজন হলে চেষ্টা করা হবে আরও প্রতিবন্ধী কে দেওয়ার প্রান্তিক ক্লাব যে চাকদহের মধ্যে মানুষের জন্য কাজ করে মন জয় করে নিয়েছে তাদের বিভিন্ন সমাজ মূলক কাজ দেখে তার প্রমান।

Post a Comment