পুজোর মরশুমে বন্ধ শিলিগুড়ি সাফারি পার্ক - The News Lion

পুজোর মরশুমে বন্ধ শিলিগুড়ি সাফারি পার্ক




দি নিউজ লায়ন ;  বন্যপ্রাণীদের সুরক্ষাকে গুরুত্ব দিয়ে পুজোর মরশুমে বন্ধ রইলো শিলিগুড়ি সাফারি পার্ক। চলতি মাসের ২৫ তারিখ থেকে ৩১তারিখ পর্যন্ত বন্ধ সাফারি পার্ক।এরমধ্যে বন্য প্রাণীদের সংস্পর্শে আসা সমস্ত কর্মীদের করাতে হবে করোনা টেস্ট। ইতিমধ্যেই ১১৭জনের করোনা টেস্ট হয়ে গিয়েছে। বাকিদের টেস্ট করতে হবে ৩১শে অক্টোবরের মধ্যেই। 


সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান পার্ক স্যানিটাইজেশন ও রক্ষণাবেক্ষণের কিছু কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। কর্মীদের করোনা টেস্ট করা হচ্ছে। সাফারি বন্যপ্রাণীদের চিকিৎসক নিক দোলে জানান করোনা সংক্রমনের বিষয়টি এখনও গবেষণার স্তরে রয়েছে। মানুষ থেকে বন্য প্রাণীদের দেহে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনার বিষয়টি পরিষ্কার নয়। 


যদিও বন্য প্রাণীদের দেহকে এই ভাইরাসের হোস্ট হিসেবে ব্যবহারের কথা এর আগে জানা গিয়েছে। তাই অতিরিক্ত সতর্কতা নেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই সাফারির বন্য প্রাণীদের দেহে সংক্রমণ প্রবেশ করতে না পারে। তাই কর্মীদের করোনা টেস্ট করা প্রয়োজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.