মালদার পুজোয় থিমের চমক - The News Lion

মালদার পুজোয় থিমের চমক




দি নিউজ লায়ন ;  সেজে উঠেছে মালদার বিভিন্ন বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি। আর সেই পরিস্থিতি তদারকি করতেই ময়দানে নামলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ জেলা পুলিশের পদস্থ কর্তারা। বিভিন্ন জায়গায় কোথাও খোলা আকাশের মধ্যে করা হয়েছে পূজোমণ্ডপ ।আবার কোথাও পুজো মণ্ডপ ঢাকা রাখা হয়েছে। সেইসব পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা পুলিশের পদস্থ কর্তারা বৃহস্পতিবার ষষ্ঠীর সকালেই পরিদর্শন করেন। 


কোন কোন ক্লাবগুলি দর্শনার্থীদের প্রতিমা দেখার ক্ষেত্রে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন সেই সব বিষয় তদারকি করেন পুলিশ কর্তারা। মালদা শহরের বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম শান্তিভারতী পরিষদ। শহরের মধ্য প্রান্তে বাঁশবাড়ি এলাকায় যেতেই রাস্তার ধারে রয়েছে ওই ক্লাবটি। প্রতিবছর এই ক্লাবের প্রতিমা দর্শনের ক্ষেত্রে পুজো মণ্ডপের অনেকটা ভেতরে প্রবেশ করতে হতো দর্শনার্থীদের। 


কিন্তু এবার রাস্তা দিয়ে চলার পথেই খোলামেলা পূজামণ্ডপে দেখা যাবে শান্তিভারতী পরিষদের দেবী প্রতিমার। মালদা শহরের পূর্ব প্রান্তে রয়েছে বালুচর এলাকায় কল্যাণ সমিতির দুর্গা মন্ডপ। এই এলাকায় বিশাল মাঠের মধ্যেই পূজা মন্ডপ খোলামেলা করা হয়েছে। কিন্তু এখানে পূজাকে ঘিরে বিভিন্ন ধরনের ফাস্টফুডের স্টল বসেছে। কিন্তু সেইসব জায়গায় যাতে মানুষের ভিড় না হয়, সেদিকেও নজর রাখছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। 


এক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ওই এলাকায়। মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় এবার পুজোয় বিভিন্ন কারুকার্যের তুলে ধরা হয়েছে থিমের মাধ্যমে। কিন্তু সবটাই খোলা মাঠের মধ্যেই করা হয়েছে।


 সেক্ষেত্রে দূর থেকেই দর্শনার্থীরা প্রতিমা দর্শন এবং পুজো মণ্ডপ দেখতে পাবেন। একইভাবে মালদা শহরের উত্তর প্রান্তে মহানন্দা ক্লাবের পূজো মন্ডপ খোলামেলা করা হয়েছে। দেবী দুর্গার মাথার উপর কোন প্যান্ডেল দেওয়া হয় নি। সম্পূর্ণ খোলা আকাশের নিচেই গড়ে তোলা হয়েছে ওই ক্লাবের পূজো মন্ডপ। আলোকসজ্জার মাধ্যমে দেবী দুর্গার দেখার সুযোগ পাবেন রাস্তা থেকেই দর্শনার্থীরা।


পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন , মালদার বিভিন্ন এলাকায় বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি তদারকি করে দেখা হয়েছে। যেসব জায়গায় দর্শনার্থীদের ভিড় হয়, সেইসব এলাকায় কিভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে পূজা কমিটির কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। কোনরকম ভাবেই ভিড় করে প্রতিমা দর্শন করা যাবে না। 


মাক্সবিহীন মানুষদের পূজা মণ্ডপের সামনে যেতে দেওয়া যাবে না। এছাড়াও সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসিটিভি ফুটেজের ওপরও নজরদারি চালাবে জেলা পুলিশ ও প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.