গাঁজা ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেফতার চোরাচালানকারী
দি নিউজ লায়ন ; গোপন সূত্রে অভিযান চালিয়ে নওদা সীমান্ত এলাকার গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি গাঁজা এবং আড়াইশো বোতল ফেনসিডিল উদ্ধার করলো গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। বুধবার গভীর রাতে নওদাপাড়া এলাকার একটি বাড়ি থেকেই ওই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে এর আগেও বেআইনিভাবে ফেনসিডিল এবং গাঁজা পাচারের অভিযোগ রয়েছে।
বৃহস্পতিবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য মালদা আদালতে পেশ করেছে সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত মাদক কারবারির নাম বিকাশ মণ্ডল। এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযুক্ত ওই মাদক কারবারি বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে সাড়ে ২৯ কেজি গাঁজা এবং আড়াইশো বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিল এবং গাজা বর্তমান বাজার মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
ধৃত ব্যক্তি এগুলি সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল হলে জানতে পেরেছে পুলিশ। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট ফাঁড়ির পুলিশ।

Post a Comment