দীঘা মোহনার কাছে ডুবে গেল ইলিশ ভর্তি ট্রলার - The News Lion

দীঘা মোহনার কাছে ডুবে গেল ইলিশ ভর্তি ট্রলার



দি নিউজ লায়ন ;  গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লো একটি ট্রলার। দীঘা মোহনার কাছে  নিয়ন্ত্রণ হারিয়ে চরায় ধাক্কা মেরে ডুবে যায় ট্রলারটি। ট্রলারে থাকা ৮ মৎস্যজীবীর মধ্যে ৭ জন কোনক্রমে সাঁতার কেটে প্রাণ বাঁচাতে পারলেও একজন মতস্যজীবীর মৃত্যু হয়েছে। শংকরপুরের কাছে তার দেহ উদ্ধার হয়। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,'মা মহামায়া' নামের একটি মাছ ধরার ট্রলার মঙ্গলবার সন্ধ্যায় শংকরপুর মতস্য বন্দরের দিকে আসছিল। বন্দরে ফেরার সময় দিঘা মোহনার কাছে গজিয়ে ওঠা চরে ধাক্কা মারে ট্রলারটি। 


ঘটনাস্থলেই  সমুদ্রে তলিয়ে যায় এই মাছ ভর্তি ট্রলার। দীঘার মতস্যজীবীদের সূত্রে জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া  লঞ্চে থাকা ৭ জন মতসজীবী কোন রকমে সাঁতরে মোহনায় উঠে এলেও তাঁদের সাথে থাকা একজন মতস্যজীবির সন্ধান পাওয়া যায়নি। 


নিখোঁজ  গৌরহরি ঋষি (৫৫)র দেহ বুধবার সকালে শংকরপুর সংলগ্ন চৌদ্দ মাইলের ৩০ ফুকারের কাছে চম্পা নদী ও সমুদ্রের সংযোগ স্থলে উদ্ধার হয়। তিনি খেজুরীর বজবজিয়ার বাসিন্দা।


 দীঘার মতস্যজীবিদের সুত্রে খবর দুর্ঘটনার কবলে পড়া এই লঞ্চটিতে অন্যান্য সামুদ্রিক মাছের সঙ্গে বেশ কয়েক কিলো ইলিশ মাছও ছিলো। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.