৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো ৫৮ বছরের এক পৌঢ়র বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো ৫৮ বছরের এক পৌঢ়র বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ভাতার থানার এরুয়ার এলাকায়। পুলিশ জানায় ধৃতের নাম দুখু মাঝি।এরুয়ার গ্রামের সরালদিঘি পাড়ে তার বাড়ি।
জানা যায় রবিবার পাড়ারই সম্পর্কে নাতনি ওই শিশুকে চকলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আপত্তিকর অবস্থায় দেখতে পান।তারপর দুখুকে ধরে রাখেন স্থানীয়রা। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment