ভয়াবহ আগুন লেগে ভষ্মিভূত হলো সম্পূর্ণ মন্ডপ - The News Lion

ভয়াবহ আগুন লেগে ভষ্মিভূত হলো সম্পূর্ণ মন্ডপ




দি নিউজ লায়ন ;  রামপুরহাট হাটতলা সার্বজনীন দুর্গাপূজো মণ্ডপে ভয়াবহ আগুন লেগে ভষ্মিভূত হলো সম্পূর্ণ মন্ডপ। আগুন লাগার সময় মন্ডপ  পুরো ফাঁকা ছিল তাই প্রাণহানির মতো কোনো ঘটনা ঘটেনি। পুজো কমিটির সদস্য গণেশ চ্যাটার্জির দাবি।


 যে মুহূর্তে মণ্ডপে আগুন লেগেছে তার কিছুক্ষণ আগেই ক্লাব সদস্যরা মন্ডপে বসে বিসর্জন নিয়ে বৈঠক করছিল। বৈঠক শেষে সদস্যরা প্রত্যেকেই বাড়ি ফিরে যায়। হঠাৎ খবর আসে মণ্ডপে আগুন লেগেছে। তড়িঘড়ি ছুটে আসি। কিভাবে মণ্ডপে আগুন লেগেছে তা কেউই বলতে পারছেনা। জলের ব্যবস্থা না থাকায় দমকল আসার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আগুন দেওয়ার জন্য। 


পরে দমকল হেসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামপুরহাট থানার পুলিশের দাবি কিভাবে মণ্ডপে আগুন লেগেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। আগুনের প্রকোপে ঠাকুরের মাচা সম্পূর্ণ পুড়ে গিয়ে মা দুর্গা মাটিতে পড়ে যায়। মন্ডপের আশেপাশের সমস্ত দোকান বন্ধ থাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি পুলিশের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.