গৃহস্থের বাড়ি থেকে উদ্ধার ২৭ টি কেউটে
দি নিউজ লায়ন ; শুক্রবার সকালে এক গৃহস্থের বাড়ি থেকে ২৭ টি বিষাক্ত কেউটে উদ্ধার করে বন দফতরের বনকর্মীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ঢোলাহাট থানার রথতলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে রথতলা গ্রামের বাসিন্দা প্রভাকর মন্ডল ও তার ছেলে দীপঙ্কর মন্ডল বাড়ির সামনে উঠানের ঘাস পরিস্কার করছিল বৃহস্পতিবার সকালে।
আর এই ফোঁস ফোঁস শব্দ শুনে তারা অনুসন্ধান করতে থাকে কোথা থেকে এই ফোঁস ফোঁস শব্দ হচ্ছে।চরাদিকে তারা খোঁজখুঁজি করতে থাকে।কিছুক্ষণ পরে প্রভাত মন্ডল তার ছেলে দীপঙ্কর মন্ডল দেখতে পায় ২ টি প্রায় ৫ ফুট লম্বা বড় কেউটে সাপ।তারা বুদ্ধি করে বড় ২ টি কেউটে সাপকে কোন মতে ধরে মাটির কলসির মধ্যে ঢুকিয়ে দেয় এবং কলসির মুখ নেট জাল দিয়ে বেঁধে দেয়।কিন্তু কিছুক্ষণ পরে তারা আবার সাপের ফোঁস ফোঁস শব্দ শুনতে পায়।প্রভাত মন্ডল এবং তার ছেলে দীপঙ্কর মন্ডল আবার শব্দ শুনে খোঁজাখুজি করতে থাকে।
এবার তারা দেখতে পায় বাড়ির সামনে বাগানের পরিত্যক্ত ড্রামে অনেকগুলি বিষাক্ত কেউটে সাপের বাচ্চা।পরের দিন শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তে গ্রামের মানুষজন ভীড় জমাতে থাকে তাদের বাড়িতে।গ্রামের কেউ কেউ বলতে থাকে সাপ গুলিকে মেরে ফেলার জন্য।কিন্তু প্রভাত মন্ডল ও তার ছেলে দীপঙ্কর মন্ডল প্রতিবাদ করে বলে সাপ মারা যাবে না।সাপ মারা আইনত অপরাধ।তারা বন দফতরে খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামগঙ্গা রেঞ্জের বনকর্মীরা।বনকর্মীরা ২৫ টি বাচ্চা কেউটে সাপের বাচ্চা এবং ২ টি বড় কেউটে সাপ উদ্ধার করে নিয়ে যায় রামগঙ্গা ফরেস্ট ক্যাম্পে।
বন দফতর জানান একটি গৃহস্থের বাড়ি থেকে ২৭ টি কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।এদের মধ্যে ২৫ টি বাচ্চা কেউটে সাপ আছে।সাপ গুলি সুস্থ আছে।এদের কে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Post a Comment