পাথরপ্রতিমায় গৃহস্থের পুকুর থেকে উদ্ধার ৫ ফুট লম্বা কুমির
প্রতিদিনের মতন বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী এক গৃহবধূ সেই পুকুরে স্নান করতে যায়।আর স্নান করার সময় গৃহবধূ পুকুরে দেখতে পায় একটি কুমির ভেসে আছে।কুমিরটি গৃহবধূ দেখতে পেয়ে আতঙ্কে চিৎকার করতে থাকে।গৃহবধূর চিৎকার শুনে গ্রামের মানুষজন ছুটে আসে।তারা খবর দেয় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ বর্মনকে।
তিনি খবর পেয়ে ঘটনাস্থলে আসে এবং খবর দেয় বন দফতরে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামগঙ্গা রেঞ্জের বন কর্মীরা।বন কর্মীরা পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরার চেষ্টা করে।কিন্তু পুকুরে জল বেশি থাকায় কুমিরটিকে ধরতে প্রথম পর্যায়ে ব্যর্থ হয়।এরপর তারা জল ছেঁচা মেশিন বসিয়ে পুকুরের জল ছেঁচিয়ে জল কমিয়ে দেয়।পরের দিন শুক্রবার বন কর্মীরা জাল ফেলে কয়েক ঘন্টার চেষ্টায় কুমিরটিকে জালে বন্দী করে।সেখান থেকে কুমিরটিকে উদ্ধার করে বনকর্মীরা রামগঙ্গা ফরেস্ট ক্যাম্পে নিয়ে যায়।
চিকিৎসকরা কুমিরটিকে পরীক্ষা নিরীক্ষা করে।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।এরপর বনকর্মীরা কুমিরটিকে ভাগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যায়।এদিকে কুমির টি কিভাবে পুকুরে এলো এবং কোন চোরা কারবারি এর সঙ্গে যুক্ত আছে কি না সে বিষয়ে খতিয়ে দেখছে বন দফতর।তবে প্রাথমিক তদন্তে উঠে পাশে নদী তাই নদী থেকেই উঠে আসে কুমিরটি।
বন দফতর জানান এক গৃহস্থের পুকুর থেকে প্রায় ৫ লম্বা একটি কুমির কে উদ্ধার করা হয়। কুমিরটি বর্তমানে সুস্থ আছে।তবে কি ভাবে কুমিরটি পুকুরে এলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment