আসামির মৃতদেহ আগলে বসে থাকল স্ত্রী
দি নিউজ লায়ন ; কলকাতার রবীনসন স্ট্রীটের ছায়া এবার হাওড়ার উদয়নারায়নপুরে। স্বামীর পচা গলা মৃতদেহ আগলে বসে থাকল মানসিক অসুস্থ স্ত্রী। মৃতের নাম বাসুদেব সাধুখা (৭৫)। বুধবার রাতে প্রতিবেশী মারফত খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। মৃতদেহ পচন ধরে যাওয়ায় পুলিশের প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে।পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বাসুদেব সাধুখা তার স্ত্রীকে নিয়ে উদয়নারায়নপুরের গড় ভবানীপুর বাজার থাকতেন। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে। চাকরি থেকে অবসর নেওয়ার পর বাসুদেব বাবু বাড়ির নিচে একটি স্টেশনারি দোকান চালাতেন।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন মাসুদের সাধুখা অসুস্থ থাকার পাশাপাশি তার স্ত্রী ও মানসিক অসুখে ভুগছিলেন।
স্ত্রী দোকান বাজার করলো বাসুদেববাবু বাড়িতেই থাকতেন।স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েকদিন ধরে বাসুদেব বাবুকে দেখা না দেওয়ার পাশাপাশি তার স্ত্রীকেও রাস্তায় দেখা যাচ্ছিল না।এদিকে বুধবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বের হয় তাদের সন্দেহ হয় তারা পুলিশে খবর দিলে রাতেই উদয়নারায়নপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় মৃতের ছেলেকে।
পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।পুলিশ কর্তাদের বক্তব্য বাসুদেব বাবুর স্ত্রী এতটাই মানসিক অসুস্থ যে তিনি জানতেই পারেননি তার স্বামীর মৃত্যু হয়েছে। তারা জানান মৃতদেহটি দেখে আমাদের অনুমান বেশ কয়েকদিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে। পুলিশের বক্তব্য ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Post a Comment