বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু - The News Lion

বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু



দি নিউজ লায়ন ;   রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় ফ্রিজ এ হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার পলাশ ডাঙ্গা তে মৃত মহিলার নাম অর্চনা দাস বয়েস ৫০।


 পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে অর্চনা দেবী ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাচ্ছিলেন সেই সময় ফ্রিজে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে দেখেন তিনি পড়ে আছেন।


 সঙ্গে সঙ্গে তাকে বেথুয়াডহরী গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ।নাকাশিপাড়ার থানার পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.