মিটার ঘর তৈরিকে কেন্দ্র করে দশমীর রাতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা - The News Lion

মিটার ঘর তৈরিকে কেন্দ্র করে দশমীর রাতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা



দি নিউজ লায়ন ;  মিটার ঘর তৈরিকে কেন্দ্র করে দশমীর রাতেই উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রাতেই বোমাবাজি হয়েছে। চলেছে গুলি বলেও অভিযোগ। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড আক্রা জগন্নাথ নগর মিস্ত্রীপাড়ার ঘটনা। এখানেই বোমাবাজি হয়েছে ও গুলি চলেছে বলে অভিযোগ। আহত হয়েছেন ১ জন। 


যার গুলি লেগেছে তার নাম শুভাশিস বড়ুয়া বলে জানা গেছে। চোখ লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। কিন্তু সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দেওয়ালে লেগে ছিটকে চোখে লাগে বলে অভিযোগ। তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে সাতটা সেলাই হয়। রাতেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষ ও পুলিশ সূত্রে জানা গেছে, একটা মিটার ঘরকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। 


মদ্যপান করে মিটার ঘর ভাঙতে গেলে পাড়ার এক যুবক কার্তিক নস্কর বাধা দেয়। তখনকার মতো তারা চলে যায়। পরে   রাতের দিকে এসে কার্তিকের বাড়ির সামনে বোমাবাজি পরে গুলি চালায় বলে অভিযোগ। মহেশতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে রাতেই। মূল অভিযুক্ত মিঠু অধিকারী সহ৬ জনকে গ্রেপ্তার করেছে মহেশতলা থানার পুলিশ।


 জানা যায় মিঠু আগে শাসক দলের সঙ্গে যুক্ত ছিল। বর্তমানে দল চেঞ্জ করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.