হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে মহিলার মৃতদেহ উদ্ধার - The News Lion

হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের সামনে মহিলার মৃতদেহ উদ্ধার




দি নিউজ লায়ন ;  অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার হল হাওড়ায়। শুক্রবার রাতে হাওড়া স্টেশনের বাইরে যাত্রীদের বসার ছাউনির নিচে সিমেন্টের বেঞ্চের উপর এক অজ্ঞাতপরিচয় মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে।


 'ভবঘুরে' প্রকৃতির ওই মহিলার পরিচয় শনিবার সকাল পর্যন্ত জানা যায়নি। জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি সেখানে ছিলেন। শুক্রবার ওই মহিলাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।  গোলাবাড়ি থানার পুলিশ সেখানে আসে এবং পুলিশের তৎপরতায় ওই মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 


প্রশ্ন উঠেছে এভাবে হাওড়া স্টেশনের বাইরে ট্যাক্সি স্ট্যান্ডের সামনে ওই মহিলা পড়ে থাকলেও কেন এই বিষয়টি সবার নজর এড়িয়ে গেল। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ওই মহিলা ভবঘুরে। বেশ কিছুদিন ধরে তিনি হাওড়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ড চত্বরে ঘোরাফেরা করছিলেন। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.