আট মাসের শিশু কন্যাকে বিক্রির অভিযোগ উঠল তার বাবা-মায়ের বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের হরিজন পল্লী এলাকায় ঘটনাটি বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। হরিজন পল্লী এলাকার এক বাসিন্দা তার আট মাসের শিশু কন্যাকে চার হাজার টাকার বিনিময়ে পাশের পাড়ার একজনকে বিক্রি করে দেয় বলে অভিযোগ। বিষয়টি শুক্রবার জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ওই ব্যক্তি এর আগেও তার শিশু সন্তানকে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ। বিষয়টি জানার পর ওই শিশুটির কাকা চার হাজার টাকা দিয়ে শিশু কন্যাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পশ্চিমমেদিনীপুর জেলার শিশু সুরক্ষা বিভাগ ও কোতোয়ালি থানার পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা হোমে পাঠায়।
সেই সঙ্গে শিশুটির বাবাও মাকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন তারা তাদের আট মাসের শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছিল তা জানার জন্য পুলিশ চেষ্টা করছে। জেলা শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক সন্দীপ দাস বলেন শিশু কন্যাটিকে উদ্ধার করে সরকারী হোমে পাঠানো হয়েছে।শিশুটিকে হোমে রেখে তার যত্ন নেওয়া হবে।
তবে কি কারণে ওই দম্পতি তাদের আট মাসের শিশুকে বিক্রি করে দিয়েছিল শিশুসুরক্ষা বিভাগের পক্ষ থেকে আলাদাভাবে খতিয়ে দেখা হবে। তবে জানা যায় যে অভাবের সংসার বর্তমান পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে ওই পরিবার। তাই ওই শিশুটির বাবা ও মা যুক্তি করে চার হাজার টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিয়েছিল বলে তার কাকা জানায়। শিশুটি মেদিনীপুর বালিকা হোমে ভালো রয়েছে বলে শিশু সুরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment