বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন আজ
ঢাকা প্রতিনিধি : বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে এর নির্বাচন আজ শনিবার (৩ অক্টোবর)। ঢাকার সোনারগাঁও হোটেলে দুপুর ২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২১টি পদকে কেন্দ্র করে ৪৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চার বছর পর। এর মাধ্যমে আগামী চার বছরে কারা দেশের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ আসনে থাকবেন তা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন বলেছেন, এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। ভোটারদের জন্য চারটি ব্যালট পেপার থাবে।
নির্দেশনা মেনে ভোট দিতে হবে কাউন্সিলরদের। তিনি আরও বলেছেন, কোভিড সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আলাদা চিহ্ন মেনে লাইনে দাঁড়াবেন ভোটাররা। আছে হাত ধোঁয়ার ব্যবস্থাও। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৬টা থেকে শুরু গবে গণনার কাজ। এবারও সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন গত ১২ বছর ধরে বাফুফে প্রধানের পদে থাকা সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন। পদ ও প্রার্থীর বিস্তারিত : ২১টি পদে মোট ৪৭ জন প্রার্থী লড়াই করবেন। তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ১৩৯ ভোটার।
সম্মিলিত পরিষদ: সভাপতি : কাজী মোহম্মদ সালাউদ্দিন সিনিয়র সহ-সভাপতি: আবদুস সালাম মুর্শেদী সহ-সভাপতি: কাজী নাবিল আহমেদ আমিরুল ইসলাম বাবু ইমরুল হাসান আতাউর রহমান মানিক সদস্য: হারুনুর রশিদ, শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, বিজন বড়ুয়া, অমিত খান শুভ্র, ইকবাল হোসেন, মাহিউদ্দিন আহমেদ সেলিম, মো. জাকির হোসেন, মাহফুজা আক্তার কিরণ, আসাদুজ্জামান মিঠু, কামরুল হাসান হিলটন, সৈয়দ রিয়াজুল করিম, ইমতিয়াজ হামিদ সবুজ ও নুরুল ইসলাম নুরু।
সমন্বয় পরিষদ: সিনিয়র সহ-সভাপতি: শেখ মোহাম্মদ আসলাম সহ-সভাপতি: মহিউদ্দিন আহমেদ মহি শেখ মুহম্মদ মারুফ হাসান এসএম আবদুল্লাহ আল ফুয়াদ সদস্য: আব্দুল ওয়াদুদ পিন্টু, মোহাম্মদ সাব্বির হোসেন, মহিদুর রহমান মিরাজ, মনজুরুল আহসান, আ ন ম আমিনুল হক মামুন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, আমের খান, হাজী মো. টিপু সুলতান, আরিফ হোসেন মুন, ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ মুস্তাক আলী মুকুল, মিজানুর রহমান, ফজলুর রহমান বাবুল, হাসানুজ্জামান খান বাবলু, ও শাকিল মাহমুদ চৌধুরী। স্বতন্ত্র প্রার্থী সভাপতি: বাদল রায় শফিকুল ইসলাম মানিক সহ-সভাপতি: তাবিথ আউয়াল সদস্য: হাজী মো. রফকি, সাখাওয়াত হোসনে ভূঁইয়া শাহীন, সাইফুর রহমান মনি।
নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্বে মাহফুজুর রহমান সিদ্দিকী, মোতাহার হোসেইন সাজু ও আবু নাঈম সোহাগ। কমিশন জানিয়েছে কর্তৃপক্ষ ছাড়া ভোট কেন্দ্রে কারো কাছে মোবাইল ফোন রাখা যাবে না।

Post a Comment