খড়্গপুরে অবৈধভাবে বালি তোলার প্রতিবাদে বালির গাড়ি আটকে এলাকাবাসীদের বিক্ষোভ
দি নিউজ লায়ন ; অবৈধভাবে বালি তোলার প্রতিবাদে বালি বোঝাই ট্রাক আটকে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনই ঘটনা ঘটলো বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত গুমরিয়াপাল এলাকায়। এলাকার মানুষের দাবী দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা বুধবার বিক্ষোভ অবস্থানে বসেছেন।
কংসাবতী নদীর ধারের গ্রাম ঘুমরিয়াপাল। গ্রামের সাইডে নদীর ধারে স্তুপিকৃত বালি জেসিবি মেশিন দিয়ে তুলে নেওয়া হচ্ছে। যা হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। স্থানীয় তৃণমূল নেতা রাজিব কারক নিজের আধিপত্য বিস্তার করেছেন বালি মাফিয়াদের হাত ধরে। তাই প্রশাসনকে বলেও কোন কাজ হচ্ছে না এলাকার মানুষদের। যেহেতু শাসক দলের নেতা তাই নিজের ক্ষমতা ব্যবহার অপব্যবহার করে গ্রামের মানুষকে ভয় দেখিয়ে দিনের-পর-দিন বেআইনিভাবে বালি তুলে নিয়ে যাচ্ছেন জেসিবি মেশিন দিয়ে।
প্রশাসনের একাংশ কে জানালেও তারা কোনো কাজ করেনি বলে অভিযোগ এলাকার মানুষদের। বরঞ্চ অভিযোগ জানালে অযথা পুলিশি হয়রানি অথবা মারধর করা হয় গ্রামের মানুষকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বালি মাফিয়াদের বিরুদ্ধে সরব হয়েছেন ঠিক সেই সময়ই খড়গোপুর লোকাল এর বেশ কিছু বালি মাফিয়া আজও প্রশাসনের একাংশের মদতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। গ্রামের মানুষের অভাব অভিযোগ তাদের আর্তনাদ কি প্রশাসনের কানে গিয়ে পৌঁছবে এখন সেটাই দেখার।

Post a Comment