নারীর প্রতি সহিংসতা রোধে ঢাকায় মুখোশ পরে মানববন্ধন
ঢাকা প্রতিনিধি : নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে ঢাকায় মুখোশ পরে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন করেছে ফিউচার অব বাংলাদেশ নামের একটি সংগঠন। আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা বলেন, নৈতিকতার দুর্ভিক্ষে সৃষ্ট সামাজিক অবক্ষয়ের ফল হলো ধর্ষণ। বাংলাদেশে সাম্প্রতিককালে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ার ঘটনায় আমরা শঙ্কিত। অবিলম্বে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনের সঠিক প্রয়োগ ও অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ফিউচার অব বাংলাদেশের সভাপতি মো. শওকত আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল হোসেন অনিক, কে জি সেলিম, মুরাদ মল্লিক, পাভেল মোল্লা, মাহফুজুর রহমান মোল্লা, রিয়াজ হাসান, রাতুল হাসান, শাহাদাত হোসেন শিহান, সাজ্জাদ হোসেন শুভ ও পাবলো পিকাসো হালদার এবং দফতর সম্পাদক মুহাম্মাদ আজিজুল ইসলাম প্রমুখ।

Post a Comment