অসহায় শিল্পীর পাশে জিতেন্দ্র তেওয়ারি - The News Lion

অসহায় শিল্পীর পাশে জিতেন্দ্র তেওয়ারি




দি নিউজ লায়ন ;   লকডাউনের কারনে দীর্ঘ আট মাস অনুষ্ঠান বন্ধ। বাধ্য হয়ে সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছিলেন আসানসোলের কিশোরকুমার বলে খ্যাত বিখ্যাত শিল্পী দুর্গা রানা।একদিকে আর্থিক অনটন অন্যদিকে অসুস্থ, প্রচন্ড অসহায় ভাবে দিন কাটাচ্ছিলেন শিল্পী।  কুলটির ডিসেরগড়ে এক চিলতে ভাঙা বাড়িতে থাকতেন তিনি। রোজগার নেই। তাই অর্ধাহারে দিন কাটছিল।


বিষয়টি জানার পর আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি নড়েচড়ে বসেন এবং শনিবার তিনি ঐ শিল্পীর বাড়িতে যান। তার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন।


জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে শনিবার থেকে দুর্গা রানার বাড়ি তৈরির কাজ শুরু হয়। এদিনের অনুষ্ঠানে কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়  স্থানীয় কাউন্সিলর এবং অন্যান্য নেতারা উপস্থিত হয়েছিলেন। প্রত্যেকেই দুর্গার এই অসহায় অবস্থার কথা অনুভব করে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে গেছেন।


দুর্গা রানা একসময় মঞ্চে কিশোর কুমারের গান গাইতেন। আজও তাই হতাশাকে দূরে সরিয়ে উৎসবে চেহারা নেয়। দুর্গা রানার বাড়ির উঠোনে ছোটখাটো মঞ্চের আয়োজন করা হয়েছিল এবং সেখানে উঠে আবার পুরনো দিনের মেজাজে গান গাইলেন। 


করোনায় অনুষ্ঠান বন্ধ হওয়ার কারণে আসানসোলে এরকম বহু শিল্পী অসহায় অবস্থায় রয়েছেন। সবাই চাইছেন এই পরিস্থিতিতে অন্ততপক্ষে সোশ্যাল ডিসটেন্স মেনেই যেন অনুষ্ঠান শুরু করা হয়। না হলে দুর্গা রানার মত আরও বহু শিল্পী এভাবে হতাশার অন্ধকারে হারিয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.