পদ্মায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া - The News Lion

পদ্মায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া




দি নিউজ লায়ন ;    পদ্মায় তলিয়ে যাওয়া সহপাঠীকে বাঁচাতে গিয়ে ডুবে গেল অন্যজন। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির জয়কৃষ্ণপুর এলাকায়। নিখোঁজ দুজনেই চতুর্থ শ্রেণীর পড়ুয়া। একজনের নাম 


জাব্বার শেখ অন্যজন সোহেল বিশ্বাস। বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের দেহ উদ্ধার করা যায়নি বলে জানা গিয়েছে। দেহের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে খবর, খুব ছোটবেলা থেকেই বন্ধুত্ব জাব্বার এবং সোহেলের। বৃহস্পতিবার সকালে পরিবারের লোকেদের নজর এড়িয়ে বাড়ির একেবারে পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মায় স্নান করতে নামে দুই বন্ধু। 


কিছুক্ষণের মধ্যেই পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকে জাব্বার। চোখের সামনে বন্ধুকে তলিয়ে যেতে দেখে প্রাণপনে তাকে বাঁচাতে চেষ্টা করে সোহেল। মুহূর্তের মধ্যে সেও পদ্মার প্রবল স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়। বিষয়টি নজরে আসতে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে মোতায়েন বিএসএফ জওয়ানদের খবর দেয়া হলে তারা দুটি বোর্ট এনে প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে।


 পরে খবর পেয়ে পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছোয়। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকারীদের অনুমান, যেহেতু পদ্মায় এখন খুব বেশি পরিমাণে জল রয়েছে এবং প্রবল স্রোত রয়েছে তাই দেহ কয়েক কিলোমিটার পর্যন্ত ভেসে যেতে পারে। তাই আশপাশের সমস্ত থানা গুলিকে সতর্ক করা হয়েছে। সেখানেও পদ্মায় নজরদারি চালানো হচ্ছে। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.