খাঁচা পেতে ধরা হলো সুন্দরবনের দক্ষিণরায়কে - The News Lion

খাঁচা পেতে ধরা হলো সুন্দরবনের দক্ষিণরায়কে



দি নিউজ লায়ন ; অবশেষে গভীর রাতে সুন্দরবনের আজমল মারি ১২ নম্বর জঙ্গলে তিনটি খাঁচা পেতে ধরা হলো সুন্দরবনের দক্ষিণরায়কে। তিনটি ছাগল টোপ হিসেবে দেওয়া হয়। বাঘ ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল মৈপিঠের ৬ নম্বর বৈকন্ঠপুর এর এলাকার মানুষজন। বনদপ্তর সূত্রে খবর, এটি পূর্ণবয়স্ক বাঘ। রাতেই নিয়ে যাওয়া হয়েছিল ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন প্রকল্প, সেখান থেকে চিকিৎসা করে সুস্থ থাকলে ছাড়া হতে পারে চুলাকাঠি জঙ্গলে। 


এদিকে, মঙ্গলবার দুপুরে বনদপ্তর আধিকারিকরা, কর্মীরা বাজি পটকা পাঠিয়ে নদী থেকে বাঘকে জঙ্গলে পাঠিয়ে দেয়। যদিও গ্রামবাসীদের দাবি ছিল, আরো একটি বাঘ জঙ্গল থেকে আসছিল সেই বাঘকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রামে হানা দেওয়া বাঘকে ধরা হয়নি। সেই বাঘই রাতে ধরা পড়ে।যদিও বনদপ্তরের আধিকারিক বলেন, বাঘ আবার জঙ্গল থেকে বেরোনোর পথেই পাতা জালে খাঁচা বন্দি হয়ে যায়। 


মঙ্গলবার বিকেলে বাঘের সঠিক অবস্থান জানতে বনদপ্তর এর কর্তারা নদী ও জঙ্গলে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়। এমনকি বাঘের পায়ের ছাপ পরীক্ষা করা হয়।এই নিয়ে গ্রামবাসীরা জানিয়েছিল, জঙ্গল থেকে আসার পায়ের ছাপ মিললেও গ্রাম থেকে খারি পথ ধরে বেরিয়ে যাবার পায়ের ছাপ মেলেনি। এর জেরেই সন্ধ্যার পর থেকেই ঠাকুরান নদী সংলগ্ন  আজমলমারি ১২ নম্বর জঙ্গলে খাচাঁ পাতার উদ্যোগ নেয় বনদপ্তর এর কর্মীরা। তারপর রাতেই সেই খাঁচাতে বন্দী হয়ে যায় সুন্দর বনের রাজা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.