ভাঙন মোকাবিলায় রাত জেগে হচ্ছে কাজ - The News Lion

ভাঙন মোকাবিলায় রাত জেগে হচ্ছে কাজ



দি নিউজ লায়ন ;  মালদার ভূতনিতে ভাঙন মোকাবিলায় রাত জেগে সার্চ লাইট জ্বালিয়ে কাজ শুরু করলো সেচ দপ্তর। রাজ্য সরকারের নির্দেশ মেনে জরুরী কালীন পরিস্থিতিতে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করেছে সেচ দপ্তর।


 উল্লেখ্য , গত শুক্রবার থেকে ভূতনি থানার বিস্তীর্ণ এলাকা জুড়ে হঠাৎ করেই ভাঙ্গন শুরু হয়। আর সেই পরিস্থিতির দিকে নজর রেখে যুদ্ধকালীন পরিস্থিতিতে ভাঙ্গন প্রতিরোধের কাজ শুরু করে সেচ দপ্তর । নৌকায় করে বালির বস্তা বিশেষ পদ্ধতিতে নেটের মাধ্যমে মুড়িয়ে নদী ভাঙ্গন ঠেকানোর কাজ শুরু হয়েছে। এই পরিস্থিতির তদারকি করছেন সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার থেকে জেলা প্রশাসনের কর্তারা‌।



সেচ দপ্তরের মালদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রণব কুমার সামন্ত জানিয়েছেন, ভাঙ্গন শুরু হতেই শনিবার থেকে রাত জেগে কাজ শুরু করা হয়েছে ।পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে মধ্যে রয়েছে । ভাঙ্গন সমস্যার বিষয়টি ইতিমধ্যে রাজ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভূতনির যেসব এলাকায় ভাঙন হচ্ছে, সেইসব এলাকায় জেনারেটরের মাধ্যমে সার্চ লাইট জ্বালিয়ে রাতেও ভাঙ্গন প্রতিরোধের কাজ চলছে।



সেচ দপ্তর এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় জলস্তর কমতে শুরু করাই ভূতনির কয়েকটি এলাকাতে ভাঙ্গন শুরু হয়েছে।  ভূতনি থানার অন্তর্গত হীরানন্দপুর এবং উত্তর চন্ডিপুর  গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ১০০ মিটার অংশ গঙ্গায় তলিয়ে গিয়েছে। আর সেই পরিস্থিতির কথা জানতে পেরেই সেচ দপ্তর ভাঙ্গন মেরামতির কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.