করোনা উদ্বেগ বাড়াচ্ছে পশ্চিমবঙ্গে
দি নিউজ লায়ন ; করোনা সংক্রমণ ফের উর্ধমুখী হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। সক্রিয় করোনা
আক্রান্তের সংখ্যা বাড়লো শহর কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। শনিবার করোনা
সংক্রমণের থেকে নেমে গেলো সুস্থতার সংখ্যা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে করোনা
বুলেটিনে জানানো হয়, পশ্চিমবঙ্গের কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জেলাতে উদ্বেগ বাড়িয়ে
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা চলে গেলো ৫০০ জনের উপরে। উদ্বেগ দেখা দিয়েছে
মৃত্যুর সংখ্যাতেও।
শনিবার পর্যন্ত শহর কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২
হাজার ৫৪৩ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের।
শুধুমাত্র কলকাতাতে করোনায় এই পর্যন্ত মৃত্যু ঘটেছে ১ হাজার ৩৬৮ জনের। করোনা মুক্ত
হয়েছেন মোট ৩৭ হাজার ১২ জন। অন্যদিকে করোনা সংক্রমণে পশ্চিমবঙ্গে দ্বিতীয় স্থানে
রয়েছে শহর কলকাতার পরেই উত্তর ২৪ পরগনা জেলা।
এই জেলাতে এখনও পর্যন্ত মোট করোনা
আক্রান্ত ৩৭ হাজার ১২১ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। মৃত্যু
হয়েছে ১৪ জনের। এই পর্যন্ত এই জেলাতে করোনায় মোট মৃতের সংখ্যা ৭৯৭ জন। এই জেলাতে
মোট করোনা মুক্ত হয়েছেন ৩১ হাজার ৩১৭ জন। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। হাওড়ায় মোট
আক্রান্ত ১৪ হাজার ৮৭ জন।
পশ্চিমবঙ্গ
রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট
করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৭৭ হাজার ৭০১ জন। যারমধ্যে করোনা মুক্ত হয়েছেন ১
লক্ষ ৫০ হাজার ৮০১ জন। মোট মারা গিয়েছেন, ৩ হাজার ৫১০ জন। পশ্চিমবঙ্গে করোনায় সুস্থতার হার ৮৪,৮৬ শতাংশ।

Post a Comment