গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৯৫ হাজার ছাড়ালো - The News Lion

গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত ৯৫ হাজার ছাড়ালো





দি নিউজ লায়ন ;   ভারতে ফের বাড়লো করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ৯৫ হাজার ৭৩৫ জন। যার ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌছে গেলো ৪৪ লক্ষ ৬৫ হাজার ৮৬৩ জনে। অন্যদিকে করোনা আক্রান্তের নিরিখে  প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট আক্রান্ত ৬৩ লক্ষ ৫৯ হাজার জন। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ৪৩ লক্ষ ৭০ হাজার। 



ভারতে করোনা আক্রান্তের নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটক রাজ্য। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ২৩ হাজারের উপর মানুষ। অন্ধ্রপ্রদেশে ১০ হাজার এবং কর্নাটকে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪০ জন। পাশাপাশি উত্তরপ্রদেশ এবং রাজধানী শহর দিল্লিতেও করোনা সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে। 



করোনা সংক্রমণ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, অসম, কেরল, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খন্ড, ছত্রিশগড় এবং ওডিশাতেও। এছাড়াও করোনার থাবা পড়েছে ভারতের জম্মু-কাশ্মীর, উত্তরাখন্ড, গোয়া, পন্ডিচেরী, ত্রিপুরা, মণিপুর, হিমাচলপ্রদেশ, নাগাল্যান্ড এবং অরুনাচল প্রদেশ রাজ্যেও।  



ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৭২ জনের। যা নিয়ে ভারতে করোনার ছোবলে প্রাণ হারালেন মোট ৭৫ হাজার ৬২ জন। যারমধ্যে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ২৭ হাজার ৭৮৭ জন। তামিলনাড়ুতে মারা গিয়েছেন ৮ হাজারের উপর। কর্নাটকে মারা গিয়েছেন ৬ হাজার ৮০৮ জন। দিল্লিতে ৪ হাজার ৬৩৮ জন। অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৬৩৪ জন। উত্তরপ্রদেশে ৪ হাজার ১১২ জন। পশ্চিমবঙ্গে ৩ হাজার ৭৩০ জন। গুজরাতে ৩ হাজার ১৪৯ জন। 



ভারতে এই পর্যন্ত ৩৪ লক্ষ ৭১ হাজার ৭৮৩ জন করোনা মুক্ত হয়েছেন। ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭৭,৭৪ শতাংশ।        

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.