বিদ্যুৎপিষ্ট হয়ে যুবকের মৃত্যু
দি নিউজ লায়ন ; বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যু হল ২৪ বছর বয়সী এক যুবকের। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর ব্লকের বাগআঁচড়া পঞ্চায়েতের করমচা পুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, বাগআঁচড়া পঞ্চায়েতের পালপাড়া পুকুর ধার এলাকার ২৪ বছর বয়সী প্রতীক প্রামানিক বেসরকারি একটি কেবিল অপারেটরের কাজ করতো।
প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালেও কাজে বেরোই প্রতীক, সকাল ৮,৩০ নাগাদ বাগআঁচড়া পঞ্চায়েত করমচা পুর এলাকায় একটি ইলেকট্রিক পোলে কেবিল লাইনের কাজ করছিল প্রতীক। হঠাৎই ইলেকট্রিক তারে কোন কারনে হাত লেগে গিয়ে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়।
এলাকার লোকজন তড়িঘড়ি খবর দেয় প্রতীকের পরিবারকে তারা ঘটনাস্থলে এসে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দুপুর বারোটা নাগাদ শান্তিপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রানাঘাট মহাকুমা হাসপাতালে পাঠায়।

Post a Comment