দিল্লিতে ধর্ষণের শিকার হলেন ৮৬ বছরের এক বৃদ্ধা - The News Lion

দিল্লিতে ধর্ষণের শিকার হলেন ৮৬ বছরের এক বৃদ্ধা





দি নিউজ লায়ন ;  দিল্লিতে ফের ঘটলো ধর্ষনের ঘটনা। এবারে ধর্ষকদের লালসার শিকার হলেন ৮৬ বছরের এক বৃদ্ধা। নারকীয় এই ঘটনাটি ঘটেছে দক্ষিন-পশ্চিম দিল্লির ছাওলা এলাকায়। ৮৬ বছরের এক বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগে ইতিমধ্যে সোনু নামে বছর সাইত্রিশের এক যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ধৃত যুবকের বাড়ি দিল্লির রেওলা খানপুর এলাকায়।  




পুলিশ সুত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যা নাগাদ পাশের গ্রামে বাড়ি ফিরিছিলেন ওই বৃদ্ধা। সেই সময় বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ওই বৃদ্ধাকে নিজের মোটর সাইকেলে তুলে নেয় সোনু। সে পেশায় প্লাম্বিং মিস্ত্রির কাজ করে। এরপর পথের ধারে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে বৃদ্ধার উপর পাশবিক অত্যাচার চালায় সে। নির্যাতিতা ওই বৃধার বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছে পুলিশ। করা হয়েছে তাঁর মেডিক্যাল পরীক্ষাও। 





দিল্লির দ্বারকা এলাকার ডেপুটি কমিশনার অব পুলিশ সন্তোষ কুমার মীনা জানিয়েছেন, নির্যাতিতা বৃধার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির আইপিসি ৩৭৬ ধারায় (ধর্ষন) ছাওলা থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশি বয়ানে নির্যাতিতা বৃদ্ধা জানিয়েছেন, গত সোমবার বিকালে তিনি নিজের গ্রামে বাড়ি ফেরার আগে দুধওয়ালার জন্য রাস্তার পাশে অপেক্ষা করছিলেন। সেই সময় ওই যুবকের সঙ্গে তার দেখা হয়। যুবক জানায়, এদিন দুধওয়ালা আসবে না। 





তবে কাছেই একটা জায়গা রয়েছে,যেখানে গেলে দুধ পাওয়া যাবে। এরপর নিজের বাইকে বৃদ্ধাকে তুলে নিয়ে দূরে রাস্তার ধারে একটি ফার্মের কাছে যায় সে। সেখানেই তাকে ধর্ষন করে। ওই যুবকের কাছে অনেক অনুরোধ করেছিলেন বৃদ্ধা। তবুও তাকে নিস্তার  দেয়নি সে। এমনকি বাধা পেয়ে বৃদ্ধাকে মারধোর করে সে। 



এরপর গ্রামবাসীরা বৃদ্ধার কান্নার আওয়াজ পেয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ধর্ষনের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারিরীক অবস্থা স্থিতিশীল থাকায় ওই বৃদ্ধাকে মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.