প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন - The News Lion

প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন




দি নিউজ লায়ন ;   ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের আশুতি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলাগাছিয়া- বাগপোতার "এসএম ইন্ডাস্ট্রিয়াল প্লাজা" নামক জায়গায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।




স্থানীয় সূত্রে খবর আজ বিকেলে সাড়ে চারটের সময় স্থানীয়রা আগুন দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা ফায়ার-ব্রিগেডকে খবর দেয়।




লকডাউন থাকায় আজ কারখানা বন্ধ ছিল তাই ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ জানা যায়নি। তবে ইন্ডাস্ট্রিয়াল এলাকার কাছাকাছি ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন লেগে যাওয়ার সময় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে ছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.