উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা
দি নিউজ লায়ন ; মঙ্গলবার ভোর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে চলছে বৃষ্টি। মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও, এদিন উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। যে কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলেও জানানো হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন সকালের পর থেকে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোচবিহার, মালদহ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়।
উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার হিমালয় সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পরবর্তী ২৪ ঘন্টায় এই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে দুদিনই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। পরবর্তী ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মূর্শিদাবাদ ও নদিয়ায়।

Post a Comment