জঙ্গলমহলে বড় ধাক্কা গেরুয়া শিবিরে - The News Lion

জঙ্গলমহলে বড় ধাক্কা গেরুয়া শিবিরে

 


দলবদলের জেরে গোটা জয়পুর পঞ্চায়েত গেল তৃণমূলের দখলে। পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ১০ জন সদস্য তৃণমূলে যোগ দেন। যার ফলে সেই পঞ্চায়েতের দখল হাতে পেল তৃণমূল। পুরুলিয়ার জয়পুরে এই ঘটনা ঘটেছে। 


দলে আসা নতুন নেতা, কর্মী, সমর্থকদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি তথা জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর সুজয় বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এলাকার প্রায় ৭০০ পরিবারের দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন।


এবেপারে জেলা বিজেপির সভাপতি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, প্রধানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায়, তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর তিনি ও দলের একাধিক সদস্য তৃণমূলের সঙ্গে যোগাযোগ করে ঘাসফুলে যোগ দেয়। এই দলবদলে বিজেপির কোনও ক্ষতি হবে না। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.