কলকাতায় ৮ সেপ্টেম্বর থেকে চলবে না মেট্রো - The News Lion

কলকাতায় ৮ সেপ্টেম্বর থেকে চলবে না মেট্রো



 কলকাতায় কবে থেকে চলবে মেট্রো?  এই সব বিষয় নিয়ে বৃহস্পতিবার নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্য সরকারের বৈঠক হয়৷ যদিও কবে থেকে মেট্রো চলবে তার নির্দিষ্ট দিন তারিখ ঠিক হয়নি৷  তবে জানা গিয়েছে, আগামী ১৪ কিংবা ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হবে মেট্রো পরিষেবা৷ যদিও রাজ্য সরকার নাকি ১৩ তারিখ থেকে মেট্রো চালুর কথা বলেছে মেট্রো কর্তৃপক্ষকে৷ তবে ফের রাজ্য সরকাররের সঙ্গে বৈঠকে বসবে মেট্রো কর্তৃপক্ষ৷



এদিকে সারা দেশে ৭ সেপ্টেম্বর থেকে মেট্রো পরিষেবা চালু হচ্ছে৷ প্রথমে জানা গিয়েছিল,৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চালু হতে পারে৷ বৃহস্পতিবারের বৈঠকের পর পরিস্কার যে , ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো চালু হচ্ছে না৷  মেট্রো সূত্রে খবর, স্টেশনের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকে কলকাতা পুলিশ৷ ভিতরে আরপিএফ৷ কিন্তু করোনা আবহে ভিড় নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ এবং আরপিএফ যৌথ ভাবে নজরদারি চালাবে৷ করোনা আবহে মেট্রোর সংখ্যা কমানো হবে৷ রবিবার বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্তমেট্রো চালানোর ভাবনা৷



  যাদের স্মার্ট কার্ড আছে,তারাই মেট্রোতে উঠতে পারবেন৷ রেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ প্রবেশ পথে ভিড় নিয়ন্ত্রণ করা হবে৷ থার্মাল স্ক্যানিংয়ের চিন্তাভাবনাও রয়েছে। যাত্রী এবং মেট্রো কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক৷ মেট্রোর ভিতরে ৬ জনের সিটে ৩ জন বসতে পারবেন৷ অন্যদিকে আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার সহ বেশ কিছু নির্দেশিকা দিয়েছে কেন্দ্র৷     কলকাতায় যে সব মেট্রোতে এসি রেক রয়েছে, সেই সব মেট্রোতে এসির পরিবর্তে ব্লোয়ার চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ তাতে সংক্রমণ রোধ করা যাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ৷




 এদিকে দেশের ১৫টি মেট্রো কর্পোরেশনের কর্তাদের সঙ্গে বৈঠকের পর গাইডলাইনস প্রকাশিত হয়েছে।  কেন্দ্রীয় সরকার বুধবারই গাইডলাইন দিয়ে ধাপে ধাপে মেট্রো পরিষেবা শুরু করতে বলেছে। ৭ সেপ্টেম্বর থেকেই দিল্লিতে মেট্রো চালু হবে। ১২ সেপ্টেম্বরের মধ্যে সব লাইনে পরিষেবা চালু করে দিতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। 



সেখানে বলা হয়েছে কোনও স্টেশন যদি কন্টেনমেন্ট জোনে থাকে, তাহলে সেটা বন্ধই থাকবে। প্রাথমিক ভাবে অল্প কিছুক্ষণ পরিষেবা শুরু করলেও ১২ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ পরিষেবা চালু করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র।  এসওপি-তে বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তার জন্য স্টেশনে ও ট্রেনের মধ্যে দাগ কেটে রাখতে হবে যেখানে দাঁড়ানো যাবে। এছাড়াও মাস্ক পরা বাধ্যতামূলক হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.